Welcome to Dorlink
Selected Books
×
Pitribhumi | Bengali Novel on Modern-day Urban Refugee of Corporate World

Writer : Koushik Sen

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Ananda Publishers Pvt Ltd (ABP)

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Novels & Novellas
  • Publication Year : 2025
  • ISBN No : 9789354256912
  • Binding : Paste Board (Hard) with Gel Jacket
  • Pages : 360
  • Weight : 520 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x1.2 Inch
MRP : ₹800.00/- Discount : 15% Off
Your Price : ₹680.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

এই উপন্যাস কয়েকজন উদ্বাস্তু অথচ সফল নারী-পুরুষের জীবনস্মৃতি, এবং পরবর্তী প্রজন্মের সঙ্গে তাদের সম্পর্ক ও সংঘাতের ইতিহাস। 

একদিকে আজকের পৃথিবীর চলমান অনিশ্চয়তা, একই সঙ্গে শিকড় হারানোর ইতিবৃত্ত এবং নতুন শিকড় খুঁজে পাওয়ার উত্তেজনা, অন্যদিকে পুরনো পিতৃভূমি থেকে ভেসে আসা সংকেত, একান্ত ব্যক্তিগত কিছু সমস্যা। উপন্যাসের নায়ক অর্কদীপ, নবীন পৃথিবীর একজন দক্ষ পদচারী হয়েও, মাঝে মাঝেই যে পথ ভুলে যায়। একদিন ও জানবে যে ওর সঙ্গে মিশে আছে গত শতাব্দীর আদর্শবাদী এবং বোহেমিয়ান, সমাজের প্রতিস্পর্ধী এক যুবক, যার নাম ডক্টর ইন্দ্রনাথ রায়। অন্যদিক থেকে যায় অর্কদীপের প্রেমিকা সোফি এবং উত্তর আমেরিকার বস্তুবাদী জীবনচর্চা। দেখা যাবে ইন্দ্রর প্রিয়শিষ্যা সাধারণ মেয়ে মৃত্তিকাকে, দুই মহাদেশ জুড়ে তার নিজস্ব জীবনচর্চার বলিষ্ঠ ইতিহাস।

চেনা যাবে প্রথম প্রজন্মের বিভ্রান্ত অথচ স্নেহময় বাবা-মায়েদের, যারা কিনা আধুনিক পরীক্ষানিরীক্ষায় ব্যস্ত সন্তানদের জন্য উদ্বিগ্ন অথচ অসহায়। এই উপন্যাস ছুটে চলবে এশিয়া থেকে ইউরোপ হয়ে উত্তর আমেরিকায়, স্পষ্ট হয়ে উঠবে ভিন্ন প্রজন্ম, ভিন্ন সংস্কৃতির মধ্যে নিরন্তর সংঘাত, কিন্তু শেষ অবধি সেখান থেকেই উঠে আসা, সমন্বয় ও সহমর্মিতা, প্রতিটি মানুষের সেই অদৃশ্য পিতৃভূমি খুঁজে বার করার এক অনন্য প্রয়াস।


কৌশিক সেনের  জন্ম ১৯৬৩ সালে, কর্মজীবনের পথে তাঁর যাত্রা শুরু হয়েছিল কলকাতা ন্যাশন্যাল মেডিক্যাল কলেজ থেকে। এম-ডি ডিগ্রি নেবার পরে প্রায় পাঁচ বছর ভারতীয় রেলের মেডিক্যাল অফিসার ছিলেন তিনি। বাংলা সাহিত্যপাঠের প্রেরণা পেয়েছেন বাবা-মায়ের কাছে, তারই সঙ্গে এসেছে নাটক ও রাজনীতির প্রতি আগ্রহ। ১৯৯৩ সালে উচ্চতর শিক্ষার সন্ধানে আমেরিকা যাত্রা, সেই থেকে অভিবাসী জীবনের শুরু। স্ত্রী অনন্যা এবং প্রাপ্তবয়স্ক তিনটি সন্তান নিয়ে তাঁর সংসার যুক্তরাষ্ট্রের র‌্যালে শহরে।

ডক্টর কৌশিক সেন একজন হিমাটোলজিস্ট ও অঙ্কোলজিস্ট, রক্তের বিভিন্ন অসুখ এবং ক্যানসার তাঁর চর্চিত বিষয়। ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার ক্যানসার সেন্টারে তাঁর প্র্যাকটিস এবং অধ্যাপনা। উৎসাহ রয়েছে রাজনীতি, ভ্রমণ, ফটোগ্রাফি এবং বাংলা থিয়েটারচর্চায়। কৌশিক নিয়মিত লিখেছেন দেশ, সানন্দা ও কৃত্তিবাস পত্রিকা, বিভিন্ন পূজাসংখ্যা এবং পরবাস আন্তর্জাল পত্রিকায়। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে ছয়টি উপন্যাস, একটি করে নাটক ও গল্প সংকলন, কবিতার এবং প্রবন্ধের বই।